২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি: জয়সওয়াল

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এ কথা জানিয়েছেন।

নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর ভারত গভীর নজর রাখছে। একই সঙ্গে চুক্তিটি ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলতে পারে, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ঢাকার যোগদানের আগ্রহের কথা জানান। এর পরই ভারতের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর এবং গঙ্গা পানি চুক্তি নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, সফরের সময়সূচি চূড়ান্ত হলে তা জানানো হবে। আর ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ায় বিষয়টি যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে।

Home R3