১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চুক্তিতে কোনো গোপনীয়তা নেই: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চুক্তিতে কোনো গোপনীয়তা নেই: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন দ্রুত পাসের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এটি একটি “গেম চেঞ্জার” হিসেবে কাজ করবে। এর ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ১৯ শতাংশে নেমে আসবে।

চুক্তির আওতায় বাংলাদেশ প্রতি বছর প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য—গম, সয়াবিন, তুলা ও ভুট্টা—আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশে ব্যবসার পরিবেশ প্রসঙ্গে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, এখানে ব্যবসা পরিচালনা এখনো বেশ কঠিন। অস্বচ্ছ প্রক্রিয়া, জটিল লাইসেন্সিং ব্যবস্থা এবং অনানুষ্ঠানিক পদ্ধতি বড় বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি ডিজিটাল কাস্টমস ব্যবস্থা চালু, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া নিশ্চিত করা এবং শ্রম ও পরিবেশগত মানদণ্ড জোরদারের আহ্বান জানান।

এদিকে, বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য মার্কিন বাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Home R3