যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজারো মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা সমাবেশে অংশ নেন এবং ইসরাইলকে সমর্থন দেওয়া বন্ধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান।
গ্রেটার ম্যানচেস্টারের ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পতাকা বহন করছেন এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে স্লোগান দিতে দিতে ম্যানচেস্টারের রাস্তা দিয়ে মিছিল করছেন। এ সময় তারা ‘ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাও’ লেখা একটি বড় ব্যানার বহন করেন।
এদিকে পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯৫১ জন নিহত এবং ২ হাজার ৯৮৪ জন আহত হয়েছেন। একই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সূত্র: আলজাজিরা