ত্রয়োদশ জাতীয় সংসদে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৬টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর তিনি বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে কয়েকটি ‘গণবিরোধী’ বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না।
তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে বিলগুলো পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।”
ঘটনাটি সংসদে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।