১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

“শায়খ আহমদুল্লাহ যে কাজ করেছেন, তার তিন ভাগের এক ভাগ কেউ করলে একুশে পদক পেত”

“শায়খ আহমদুল্লাহ যে কাজ করেছেন, তার তিন ভাগের এক ভাগ কেউ করলে একুশে পদক পেত”

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে যে পরিমাণ সামাজিক কাজ করে যাচ্ছেন, অন্য কেউ হলে এর এক-তৃতীয়াংশ কাজ করেও একুশে পদক পেতেন বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা মাওলানা রেজাউল করীম আবরার।

বুধবার (১৫ জুলাই) তার ব্যক্তিগত ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শুধু আলেম হওয়ার কারণে তাঁকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু বন্যা নিয়ে কাজ করে না, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আস-সুন্নাহ এক বিপ্লব তৈরি করেছে।”

তিনি বলেন, রাষ্ট্রের উচিত আস-সুন্নাহকে সহযোগিতা করা।

শেষে তিনি শায়খ আহমাদুল্লাহর জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাঁকে হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন এবং উম্মাহর কল্যাণে আরও বেশি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার তাওফিক দান করুন।

Home R3