সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
বুধবার (০৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। দাপ্তরিক কাজে সহজ ও সংক্ষেপিত সম্বোধন বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থাকে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করার অনুরোধ জানানো হয়েছে। বুধবার থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।