২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেফতার: মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শহরে এলে তাকে গ্রেপ্তারের বিষয়ে বিবেচনা করা হতে পারে। এ নিয়ে সিটি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগের আদালতে হাজির করা প্রয়োজন।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ বিষয়ে আইনি জটিলতা রয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ মেয়রের প্রশাসনের অধীন হলেও, একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করার এখতিয়ার সিটি কর্তৃপক্ষের আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা যাচাই করতে সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে।

মেয়রের এ মন্তব্যের পর নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Home R3