নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে তিনি এ আবেদন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল হওয়ায় নতুন করে এসব নথি ইস্যুর অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের খবর। এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান বলেও রয়টার্সকে জানিয়েছিলেন শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

Home R3