চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। লুলা ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য পরিচিত।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লুলার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট। ব্রাজিলের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে লুলাকে বিজয়ী ঘোষণা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে প্রতীয়মান হয়।

উল্লেখ্য, ফ্লাভিও বলসোনারোর বাবা জেইর বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। এর আগে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন লুলা দা সিলভা।

Home R3