যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় সব বাংলাদেশিকে দেশটি থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারিও দেন তিনি।
গত সোমবার (১৬ নভেম্বর) রাতে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর বাইরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রুপার্ট লো গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র এমপি এবং রিস্টোর ব্রিটেন দলের নেতা। তাঁর দল অভিবাসন নিয়ন্ত্রণ ও অভিবাসী বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়ে থাকে।
এদিকে স্থানীয় এমপি অ্যান্ড্রু রোজিনডেল সংঘর্ষের নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাজ্যের রাস্তায় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।