সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা

নিজ বাসভবন থেকে ৯২ নিউজের জনপ্রিয় সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শহরের আদিয়ালা রোডের একটি ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ওই নারী সংবাদকর্মীর নিথর দেহ উদ্ধার করা হয়। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সোখেরা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের গলার নিচের অংশে একটি গুলির গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

Home R3