সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) বিষয়ে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। দেশটির তাইফ বিশ্ববিদ্যালয়ে এ পদোন্নতি পেয়েছেন তিনি।
মসজিদে হারামে ইমামতি ও খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি শায়খ ড. বান্দার বালিলাহ ইসলামি জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন। ফিকহ বিষয়ে তাঁর এ পদোন্নতি শিক্ষাজীবন, গবেষণা ও একাডেমিক কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তাঁর এ অর্জনে অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর জ্ঞান ও কর্মে আরও বরকত কামনা করেছেন এবং ইসলাম ও মুসলমানদের কল্যাণে তাঁর অবদান আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।