বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে কোনো সাড়া না পাওয়ায় ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তাঁর প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’ ও ‘ওয়েলকাম’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নানা পাটেকর। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননা দেয়।

Home R3