২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, “মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এটিকে স্বীকৃতি দেয় এবং এতে আমাদের আগ্রহ রয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে অনেক বিশ্ব নেতাই বিভিন্ন ফোরামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “মক্কা নিয়ে তো সবসময়ই একটি আলাদা আবেগ কাজ করে। মক্কা বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে। মধ্যপ্রাচ্য বা ইসলামিক দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের যাওয়াটা মোটেও অস্বাভাবিক নয়।”

Home R3