১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারির প্রথম তিন সপ্তাহেই রেমিট্যান্স এলো ২৩১ কোটি ডলার

ফেব্রুয়ারির প্রথম ২১ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ৮০ লাখ বা ২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৯৯ লাখ ডলার রেমিট্যান্স।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে গত বছরের একই সময়ে এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার।

Home R3