৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ মার্চ প্রকাশিত হবে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ অবশেষে নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

রোববার (১৫ মার্চ) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ রমজান ১৪৪৭ হিজরি মোতাবেক ১৮ মার্চ ২০২৬ বুধবার বেলা ১১টায় বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, এদারা, বি, দ্বীনি ও ইভোলা বিভাগের বেফাকভুক্ত মাদরাসাগুলো মাদরাসাভিত্তিক ফলাফল দেখতে ইলহাকের পরে স্পেস দিয়ে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি বা ইভোলা লিখে ফলাফল অনুসন্ধান করতে পারবে।

উল্লেখ্য, বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা গত ১৭ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। সারাদেশের ২৪০৭টি মারকাজে হিফজ ও কিরাআতসহ মোট সাতটি মারহালায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের পরীক্ষায় মোট ৩ লাখ ৭৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫০ হাজার এবং ছাত্রী ছিল ২ লাখ ২৩ হাজার ২০৩ জন।

Home R3