৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন জব্দের দাবি ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি চালকহীন আন্ডারওয়াটার ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ দাবির সমর্থনে ড্রোনটির ছবিও প্রকাশ করেছে তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে ড্রোনটিকে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড্রিলের তৈরি ‘ডাইভ-এলডি’ মডেল বলে শনাক্ত করা হয়েছে।

তবে ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আঞ্চলিক সাগরে অভিযানের সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পানিতে ভাসছিল। এটি পুরোনো মডেলের এবং কোনো সংবেদনশীল তথ্য বা গোপনীয় সেন্সর-রাডার সরঞ্জাম বহন করছিল না।

প্রায় ৫.৮ মিটার দীর্ঘ ও ৩ টন ওজনের ডাইভ-এলডি টানা ১০ দিন পানির নিচে কাজ করতে পারে। এটি মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়করণ, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের অবকাঠামো পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।

Home R3