১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা।

রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় ডিসেম্বর মাসের জন্য এ নতুন মূল্য কার্যকর করার ঘোষণা দেয়।

বার্তায় বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে নতুন করে তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী ভোক্তা পর্যায়ে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

Home R3