৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সংস্কার ইস্যুতে কোনো নেগোসিয়েশনে যাবে না এনসিপি: আসিফ মাহমুদ

সংস্কারের ব্যাপারে কোনো ধরনের নেগোসিয়েশন করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (০৯ মে) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এনসিপির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীবের নির্বাচনী প্রস্তুতি ও ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ বলেন, দেশে আর পুরোনো বন্দোবস্ত রাজনীতি হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাওয়া শক্তিগুলোর মধ্যেই হবে প্রতিদ্বন্দ্বিতা।

সজীব ভূঁইয়া বলেন, বর্তমান সরকার পুরোনো কথা ভুলে গিয়ে ফেলে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) আসনে বসেছে।

এ সময় এনসিপির এই নেতা জানান, পেশীশক্তির রাজনীতিতে আগ্রহী নয় এনসিপি, জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

Home R3