১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দিচ্ছেন নেতানিয়াহু: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।

সেইসঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আঙ্কারায় ক্ষমতাসীন দলের এক সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে এই অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন এরদোগান।

ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের সংখ্যা তুলে ধরে তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ আমাদের অঞ্চলকে রক্ত ​​ও বারুদের গন্ধে ডুবিয়ে দিচ্ছে।’

তিনি আরো বলেন, নিরীহ শিশুরাও এই আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে, যা এই সংঘাতের মানবিক মূল্যকে তুলে ধরে।

এরদোগান এই সংঘাতকে ইসরাইলের যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, এর খেসারত দিতে হচ্ছে সমগ্র মানবজাতিকে।

তিনি আরো বলেন, কঠিন এই সময়ে তুরস্ক তার ভ্রাতৃপ্রতিম দেশগুলোর পাশে থাকবে।

Home R3