২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নৃশংসতা কমানোর একমাত্র সমাধান শরীয়া আইন: শায়খ আহমাদুল্লাহ

দেশের বিভিন্ন স্থানে হত্যা ও ধর্ষণসহ সামাজিক অবক্ষয়মূলক অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (২০ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, সাত বছরের শিশুরাও যেখানে নিরাপদ নয়, সেখানে অপরাধীরা “মানুষ নয়, নরপিশাচ”। তার মতে, এসব নৃশংস অপরাধ কমিয়ে আনার একমাত্র কার্যকর সমাধান হলো শরীয়া আইন বাস্তবায়ন।

এদিকে এর আগে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘিরে দেশজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Home R3