৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তৃতীয় দফায় দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২০ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর জরুরি সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে আজ সকাল ১০টা থেকে স্বর্ণ ও রৌপালংকারের মূল্য কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

এর আগে গত ১৫ মে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ২১৫ টাকা। তারপর ১৬ মে কমানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। এখন আবার দাম কমানোর ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমলো ৮ হাজার ৭৪৭ টাকা।

Home R3