২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ কম্পন অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভলকানো ডিসকভার জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

তবে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন জানিয়েছেন, ভূমিকম্পের সঠিক মাত্রা এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

এর আগে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প অনুভূত হয়। ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার, ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।