আন্তর্জাতিক আদালত নামে কোনো আদালতকে আফগানিস্তান স্বীকৃতি দেয় না: জবিহুল্লাহ মুজাহিদ

আন্তর্জাতিক আদালত নামে কোনো আদালতকে আফগানিস্তান স্বীকৃতি দেয় না এবং এ ধরনের আদালতের কোনো অবস্থানকেও গুরুত্ব দেয় না বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ।

আফগান সরকারের নেতাদের গ্রেপ্তারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত নামে কথিত আদালত আফগানিস্তানের নেতাদের গ্রেপ্তারের যে কথা বলেছে, আফগানিস্তান তার নিন্দা জানায়। ‘আন্তর্জাতিক আদালত’ নামে কোনো আদালতকে আফগানিস্তান স্বীকৃতি দেয় না এবং এর কোনো অবস্থানকেও গুরুত্ব দেয় না।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নেতারা এমন কোনো কাজ করেননি, যার কারণে কোনো আদালতের পক্ষ থেকে তাদের গ্রেপ্তার বা শাস্তির উপযুক্ত বলে বিবেচনা করা যায়।

মুজাহিদ আরও বলেন, আফগানিস্তান ইসলামী শরিয়তের বিধান ও আদালতের অধীন; কোনো গোয়েন্দা সংস্থা বা কথিত আদালতের অধীন নয়। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি নিজেদের মর্যাদা রক্ষার স্বার্থে ক্ষমতা ও এখতিয়ারের সীমা অতিক্রম করে কোনো দাবি না করার আহ্বান জানান।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

Home R3