চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযানকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ সোমবার (৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী বছর থেকে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে আরও আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্যের আড়ালে যদি কোনো টাকা পাচারের ঘটনা ঘটে থাকে, তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।