২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চন্দনাইশ জায়নুল উলুম মাদরাসার শুরার অধিবেশন সম্পন্ন

উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ চট্টগ্রাম পটিয়া মাদরাসা ও জিরি মাদরাসার সাবেক শায়খুল হাদীস আল্লামা ইসহাক রহ.(কানাইমাদারী হুজুর) এর প্রতিষ্ঠিত চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার কানাইমাদারী জায়নুল উলুম মাদরাসার নীতি নির্ধারনী তথা শুরা কমিটির অধিবেশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার(২৫জুন)মাদরাসায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদী।

শুরার অধিবেশনে সকলের সম্মতিক্রমে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদীকে মুহতামিম,মাওলানা মোকাদ্দেস কুতুবীকে নির্বাহী মুহতামিম ও সাবেক মুহতামিম মাওলানা তাজুল ইসলামকে সদরে মুহতামিম(উপদেষ্টা)হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এ ছাড়াও ৫ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী)কমিটি ও অর্থসংক্রান্ত অডিট কমিটি গঠন করা হয়েছে।
মজলিসে আমেলার সদস্যরা হলেন মুফতী আবুল হোসাইন,মাওলানা মোকাদ্দেস কুতুবী,মাওলানা হাফেজ নুর হোসাইন,মাওলানা খন্দকার হামিদুল্লাহ, ও মাদরাসা দায়িত্বরত শিক্ষাপরিচালক।

সভায় মাদরাসার বিগত ৩৮ বছরের লেখাপড়ার মান, অগ্রগতি আয়-ব্যয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে পড়ালেখার মান্নোন্নয়নে অতীতের সীমাবদ্ধতা ও সঙ্কট কাটিয়ে উঠার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

Home R3