২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

কাতার থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে আটক হয়েছেন কুমিল্লার দেবিদ্বারের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বাছির আদনান দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা এবং আবু বকর হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, রাজনৈতিক পরিবর্তনের পর বাছির আদনান আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে দেশ ছেড়ে কাতারে অবস্থান করছিলেন। সম্প্রতি অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফিরলে বিমানবন্দরে তাকে আটক করা হয়।

Home R3