এক দিনের (২৪ ঘণ্টা) ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ডজনখানেকের বেশি দেশ ও অঞ্চলে ২.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে মেক্সিকোতে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৩। এছাড়া ফিলিপাইনে ৫.৩, ইয়েমেনে ৫.৩, নিউজিল্যান্ডে ৫.২, সলোমন দ্বীপপুঞ্জে ৫.১ এবং তুরস্কে ৫.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, আলাস্কা, ভানুয়াতু, ভার্জিন দ্বীপপুঞ্জসহ আরও কয়েকটি দেশ ও অঞ্চলে ছোট ও মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্প ঘটে।
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, অধিকাংশ ভূমিকম্পের মাত্রা তুলনামূলক কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতা জারি করেছে।