মক্কা প্রতিরক্ষা জোটের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে পাকিস্তানে

চলতি মাসের শেষ দিকে মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষাবিষয়ক কমিটির তৃতীয় বৈঠক আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। বৈঠকে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এ ছাড়া তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানরাও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

কমিটির এটি হবে তৃতীয় বৈঠক। এর আগে প্রথম ও দ্বিতীয় বৈঠক যথাক্রমে তুরস্ক ও সৌদি আরবে অনুষ্ঠিত হয়।

আসন্ন বৈঠকে তিন মিত্র দেশের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার, প্রতিরক্ষা সম্পর্ক আরও উন্নত করা এবং কৌশলগত সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : দুনিয়া নিউজ

Home R3