ট্রাম্প প্রশাসনের আফগান নাগরিকদের পাকিস্তানের মধ্য দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবর পর্যালোচনা করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শুক্রবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা জানান।
সাজ্জাদ হায়দার খান বলেন, মিত্র ও অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে ইসলামাবাদ প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে পাকিস্তান তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিষ্ঠিত নিয়মনীতি অনুসরণ করে কাজ করবে।
তিনি বলেন, আমরা আমাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিষ্ঠিত নিয়মনীতি অনুযায়ী কাজ করে যাব।
তিনি আরও জানান, বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ করে এর সব প্রাসঙ্গিক দিক সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
সূত্র : আরিয়ানা নিউজ