২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি; পাশে থাকবে বাংলাদেশ

নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় নেপালকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা পরিস্থিতির সর্বশেষ খবর অনুসরণ করছি। এতে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই—পর্যটকসহ—মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপালের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। এছাড়া ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Home R3