৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামকে সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বললেন ভারতের হিন্দু মন্ত্রী

ইসলামকে বিজ্ঞানভিত্তিক, মানবিক এবং শ্রেষ্ঠ জীবনব্যবস্থার ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। সম্প্রতি রাজ্যের কোপ্পল জেলার কুকনূর শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনার প্রেক্ষাপটে ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করেন।

বক্তব্যে বাসবরাজ রায়ারেড্ডি বলেন, ইসলাম ধর্ম মানুষকে বাস্তবসম্মত ও সুশৃঙ্খল জীবনযাপনের সঠিক পথ দেখায়। মানবকল্যাণ ও মানবিক মূল্যবোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই এ ধর্মের আদর্শ অনন্য। তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত অধ্যয়ন ও সঠিক জ্ঞানের অভাবের ফলেই অনেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করে থাকেন।

নিজের ব্যক্তিগত উপলব্ধি তুলে ধরে তিনি আরও জানান, কোনো অন্ধবিশ্বাস বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে তিনি বিভিন্ন ধর্ম, দর্শন ও ইতিহাস নিয়ে নিয়মিত পড়াশোনা করেন। সেই জ্ঞানপিপাসা থেকেই আব্রাহামিক ধর্মসমূহ এবং বিশেষ করে ইসলামের মানবিক ও বৈজ্ঞানিক শিক্ষার প্রতি তার গভীর শ্রদ্ধা ও আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির কর্ণাটক রাজ্য সভাপতি আর. অশোক কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, বাসবরাজ রায়ারেড্ডি যদি অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করে রাজ্যের সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা না চান, তবে মুখ্যমন্ত্রী শিবকুমারকে যেন তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। অন্যথায় কংগ্রেস সরকারের মন্দির দর্শন যে কেবল ভোটের স্বার্থে একটি লোকদেখানো কৌশল, তা স্পষ্ট হয়ে যাবে বলে তিনি দাবি করেন।

Home R3