২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

স্বাস্থ্য খাতে বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতে বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহার নিশ্চিতেরও ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বুধবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও পিপিআরসির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জানান, উপজেলা পর্যায়ের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে এবং সেখানে আধুনিক প্যাথলজি সুবিধাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে। প্রতিটি মেডিকেল কলেজে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। এছাড়াও সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে উপজেলা ও গ্রাম পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগ শনাক্তের কার্যক্রম শুরু করবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসময় স্বাস্থ্য খাতে অতীতের অনিয়মের সমালোচনা করে প্রয়োজনীয় বাজেট শতভাগ ব্যয় নিশ্চিত এবং হাসপাতালকেন্দ্রিক দালালচক্র ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেন মন্ত্রী।

Home R3