৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিধ

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরমাল ডেলিভারিতে উদ্ভুদ্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে দাইরা বাচ্চা প্রসবে সহযোগীতা করতেন, সেটা ছিলো গ্রামের সৌন্দর্য। আজকে সেই গ্রামে পদ্ধতিটা নেই। দেশ উন্নত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে বেশিরভাগ সিজার করে। তবে, সিজারে বাচ্চাদের শাল দুধ দেওয়া হয়না। এটা পুষ্টির ঘাটতি। তিনি বলেন, আগে হামকে ঘামাচির বড় ভাই বলা হতো। কিন্তু এখন হাম ঘাতক। হাম হয় পুষ্টির অভাবে। বাচ্চা ও মায়ের স্বাস্থ্য উন্নতি ব্যতিত সুষম অর্থনীতি গড়ে তোলা যাবে না বলেও জানান তিনি।

এসময় তিনি জানান, সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নেওয়া হবে যার মধ্যে সবচেয়ে বেশি মিডওয়াইফারি নেওয়া হবে।

Home R3