১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষা

ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখা যাবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে। আতঙ্কে সব বন্ধ করে দিলে সমাধান হবে না; বরং সতর্কতা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়গুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে।

বিধান রঞ্জন রায় আরও জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা ব্যবস্থাপনায় বড় বাধা সৃষ্টি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে পদোন্নতি আটকে আছে এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। পরে শূন্য হওয়া পদে নতুন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষক সংকট দূর করতে বড় পরিসরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Home R3