১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিধ

দিনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমীর

দিনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমীর

ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গতকাল বাংলাদেশে পৌঁছানোর পর ভারতীয় হাইকমিশনারের ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ সংক্রান্ত মন্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বক্তব্যে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে সরকারের মাধ্যমে তাঁর কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তাঁর এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।”

জামায়াত আমির আরও বলেন, “আমরা আমাদের সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।”

Home R3