৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ল

বাংলাদেশ-এ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নৌপরিবহন খাতে। বাসভাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বে লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে।

এতে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং দীর্ঘ দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন ভাড়া কার্যকরের ফলে যাত্রীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে বলে ধারণা করা হচ্ছে।