২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের বাজার বাংলাবাজার-এ একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Home R3