ফ্রান্সে নতুন করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় আগামী শনিবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার।
গত সপ্তাহান্তে প্যারিস, মার্সেই, লিওঁসহ বিভিন্ন শহরে দাঙ্গা ও লুটপাট ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু ও স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।
সরকার জানিয়েছে, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পুলিশ মোতায়েনে ঘাটতি ছিল। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে দায় স্বীকার করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার মান কমে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভের মধ্যেই নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে সরকার।