হিন্দু আইনজীবী চৈতালী চক্রবর্তীর দেশ বিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, আইনজীবী হয়েও হিন্দু অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে সনাতনীদের জন্য বাংলাদেশের ভূখণ্ডকে আলাদা প্রদেশ করার ঔদ্ধ্যত্য দেখিয়েছে তা প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন। অধিকার আদায়ের আন্দোলনের নামে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খন্ডনের হুমকি কোন নাগরিক দিতে পারেনা। বিদেশি শক্তির মদদে আলাদা প্রদেশ গড়ার দাবি রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্রের অখন্ডতা রক্ষায় দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মিয়াজী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশে বসবাস করেও ভারতের দালালি করে তারাই এ ধরনের উস্কানিমূলক দেশ বিরোধী বক্তব্য দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে। যুগ যুগ ধরে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র চলছে। অপরদিকে এক শ্রেণীর হিন্দু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে রাজধানীতে মহড়া দিচ্ছে, মশাল মিছিল বের করে উস্কানি মূলক শ্লোগান দিচ্ছে, রামমূর্তি অপসারণ এর দাবিতে আন্দোলনকারীদের কে জঙ্গি, মৌলবাদী বলে আখ্যায়িত করছে। তাদের খুঁটির জোর কোথায় সরকারকে তা খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। হিন্দু সন্ত্রাসীদের রুখতে তাওহিদী জনতা মাঠে নামলে তারা পালানোর পথ খুঁজে পাবে না।
মাওলানা মিয়াজী আরো বলেন,বাংলাদেশ অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ দেশ।বাংলাদেশ হিন্দুদের দেশ নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ তা ১৯৪৭ এ দেশভাগের সমই নির্ধারিত হয়ে গেছে। এ দেশেকে হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্ন কখনো সফল হবে না। হিন্দুরা আগের মতো তাদের মন্দিরে মূর্তি রেখে পূজা করুক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু প্রকাশ্যে যত্রতত্র মূর্তি বানানোর আস্ফালন সহ্য করা হবে না। হযরত শাহজালালের (রহ) বাংলাদেশে গৌর গোবিন্দের চেলাচামন্ডাদেরকে রুখে দাঁড়াতে হবে।