১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী গড়তে কাজ করছে ডিএনসিসি : প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি আধুনিক, দুর্গন্ধমুক্ত পরিষ্কার নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

তিনি জানান, সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিক সমাজকেও নগর পরিষ্কারের দায়িত্ব নিতে হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন সপ্তাহ বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর-০২ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ‘প্রতি শনিবার প্রতিটি স্কুল-কলেজ এবং সব স্থানে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’

একইসঙ্গে সিটি করপোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের বাড়ির আঙিনা পরিষ্কার করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় ‘ফিক্সড ইট ডিএনসিসি’ এর মাধ্যমে ময়লা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও উন্নীত হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

Home R3