২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা ২ দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেএলাকায়

বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত কাজের জন্য সুনামগঞ্জের দিরাই উপজেলা-এ টানা দুই দিন প্রতিদিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ এপ্রিল) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে, সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।