কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টায় খবর পাওয়ার প্রথমে ৫ ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

Home R3