৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাশ্মীর ভারতের অংশ ছিল না, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান

ভারত অবৈধভাবে কাশ্মীর দখল করে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর গুল কায়সার সারওয়ানি।

তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কখনোই ছিল না, নেই এবং হবেও না’।

জাতিসংঘ সাধারণ পরিষদে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এর আগে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনি হরিশ দাবি করেছিলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।

সারওয়ানি বলেন, ‘ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত অমিমাংসিত বিষয়।’

তিনি বলেন, ‘কোনো ধরনের ধোঁয়াশা এই বিবাদের ঐতিহাসিক, আইনি এবং আন্তর্জাতিক চরিত্রকে পরিবর্তন করতে পারবে না।’

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে জম্মু ও কাশ্মীর এবং ফিলিস্তিন উভয় বিরোধের অব্যাহত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে, যা জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা অনুযায়ী সমাধান করা আবশ্যক।

সূত্র: জিও নিউজ

Home R3