ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেন ট্রাম্প

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে নিজেদের সব সেনাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এখন থেকে দেশটির নিরাপত্তার দায়িত্ব ইরাকি সেনারাই পালন করবেন।

ইরাক থেকে সব সামরিক সরঞ্জাম নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন জানিয়ে ট্রাম্প বলেন, “আমি সেনাদের বলেছি, সব স্ক্রুও ফেরত আনতে হবে।”

ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইরাকের জন্য জয় বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসের বিরুদ্ধে তারা জয় পেয়েছেন। খবর মিডেল ইস্ট আইয়ের।

এছাড়া ইরাক থেকে সব ধরনের সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে সেনাদের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

Home R3