ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া : পুতিনের কড়া হুঁশিয়ারি

ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত থাকলেও দেশটি কোনো সংঘাত চায় না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি বলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধ হলে কোনো পক্ষই বিজয়ী হবে না। তাই ইউরোপীয় দেশগুলোকে বিষয়টি ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।

পুতিন বলেন, পশ্চিমারা ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। তবে রাশিয়াও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

এদিকে, ইউরোপে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। তাঁর আশঙ্কা, ২০৩০ সালের মধ্যে শত্রুরা ব্রিটেনে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্রিটেনের সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

Home R3