শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে।
তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি।