সন্তান জন্মের পর মা-বাবার জন্য পরিচর্যা ছুটির মেয়াদ ২০ সপ্তাহে উন্নীত করেছে স্পেন সরকার। এর মাধ্যমে সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সানচেজ বলেন, ছুটির মেয়াদ বাড়ানোর ফলে মা-বাবা নবজাতকের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং আরও উন্নত দেশ গড়ার লক্ষ্যে স্পেন সরকার কাজ করে যাচ্ছে।