ইসরাইলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সামরিক সহায়তা বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

মঙ্গলবার (৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানিয়েছেন, ইসরাইলকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, ‘আমরা ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিই। কয়েক মাস আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই সহায়তা বন্ধ করে দেব।’

ট্রাম্প জানান, উভয় পক্ষই সম্মত হয়েছে যে, সহায়তা বন্ধের প্রক্রিয়াটি চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র কেন ইসরাইলকে এই সহায়তা দেওয়া বন্ধ করছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ, তাদের এর আর প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, ‘তাদের যদি এই অর্থের প্রয়োজন হতো, তাহলে আমি বলতাম, সহায়তা চালিয়ে যাও।’

Home R3