যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামক শহরের পরবর্তী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পথে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। আইনি লড়াই ও দীর্ঘ জটিলতা কাটিয়ে আদালতের রায়ে তাঁর নির্বাচনী বিজয়ের পথে বাধা দূর হয়েছে।
গত ২২ অক্টোবর ওয়েন কাউন্টি সার্কিট কোর্টে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ শুনানির পর নির্বাচনের ফলাফল নিয়ে চলমান আইনি জটিলতা ও বিরোধের অবসান ঘটে। আদালতের সিদ্ধান্তে মুহিত মাহমুদের বিজয় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার পথে থাকা শেষ বাধাও দূর হয়।
২০২৫ সালের নভেম্বরে হেমট্রামক শহরের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ও ভোট পুনর্গণনাকে কেন্দ্র করে আইনি জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে আদালতের রায় ও ভোট পর্যালোচনার মাধ্যমে মুহিত মাহমুদের জয় নিশ্চিত হয়। তাঁর আবাসিক যোগ্যতাসহ নির্বাচনী শর্ত পূরণের বিষয়গুলো পর্যালোচনার পর আদালত এ সিদ্ধান্ত দেন।
মুহিত মাহমুদের এই অর্জন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও গৌরবের উপলক্ষ হয়ে উঠেছে। তিনি দায়িত্ব গ্রহণ করলে মিশিগান অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে পরিচিত হবেন।